স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্ট করা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুই যুবকের মধ্যে ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে বাগবিতণ্ডা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৪ আগস্ট ঐক্কি বাড়ির মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তার মেয়ে আকলিমা বেগমের ওপর পাঠান বাড়ির কয়েকজন অতর্কিতে হামলা চালায়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তীতে, শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিজয়নগর থানা পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদা...
দেবীদ্বারঃ ফুলের গন্ধ নিতে গিয়ে চিরতরে নিভে গেল সানজিদার জীবন কুমিল্লার দেবীদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারাল ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রী সানজিদা আক্তার (১৩)। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের সিএনজি চালক সোহাগ মিয়ার মেয়ে। দেবীদ্বার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানজিদা ছিল পরিবারের ছয় সন্তানের দ্বিতীয় সন্তান। পরিবার ও স্থানীয়রা জানান, দুপুর ১২টা থেকে নিখোঁজ ছিল সানজিদা। আত্মীয়স্বজন ও গ্রামবাসী খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি। গোমতী নদী পর্যন্ত খুঁজে দেখা হয়। বিকেলের দিকে পাশের বাড়ির এক গৃহবধূ মোরশেদা বেগম কাপড় আনতে ছাদে গিয়ে দেখেন, সানজিদা পাশের একটি ভবনের ছাদে বৈদ্যুতিক তার ধরে বসে আছে। দ্রুত খবর দেন প্রতিবেশীদের। সানজিদার বাবা সোহাগ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, "দৌড়ে ছাদে উঠে দেখি আমার মেয়ে এক হাতে বিদ্যুতের তার ধরে আছে, আরেক হাতে মুষ্টিবদ্ধ ফুল। আমি গায়ের গেঞ্জি খুলে তাকে টেনে নামাই… কিন্তু তখন আর কিছু করার ছিল না।" হঠাৎ ঘটে যাওয়া এ মৃত্যুর ঘটনায় পুরো ...
তিতাসে ১৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩ তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে ১৭২ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিতাস থানা সূত্রে জানা যায়, তিতাস থানার এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম রাফি সঙ্গীয় অফিসারসহ উপজেলায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলে বিশেষ অভিযানের ডিউটি কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বেলা ১৭.০৫ ঘটিকার সময় বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর সাকিনে গৌরীপুর টু হোমনা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ফকির বাড়ী পারিবারিক কবরস্থানের সামনের পাকা রাস্তার উপর থেকে আসামি মোঃ আবু সাইদ(৪৫)কে ৬৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক কারবারি আবু সাঈদ উপজেলার বাতাকান্দি সরকার বাড়ির হাজী আব্দুল বাতেনের ছেলে।তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। হোমনা থানায় তার বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে এবং তিতাস থানার একটি মাদকদ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অপর দিকে পৃথক আরেকটি অভিযানে এসআই মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপজেলায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযানের ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে বুধবা...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন