দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস ও মুন্না'র ছিল পরকীয়া প্রেমের সম্পর্ক, প্রেমিক কে পেতে ছেড়েছেন স্বামীর সংসার।

দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস ও  মুন্না'র ছিল পরকীয়া প্রেমের সম্পর্ক, প্রেমিক কে পেতে ছেড়েছেন স্বামীর সংসার।



তারেক রহমান মুন্না'র সাথে অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস ছেড়েছেন স্বামীর সংসার। দুজনের মধ্যে প্রতিশ্রুতি ছিল বিয়ে করে বাধবে নতুন সংসার। স্বামীর সংসার ভেঙে আসার পর যখন বিয়ের জন্য মুন্না কে চাপ দিচ্ছিল জান্নাতুল ফেরদৌস তখন বিয়ে করতে অসম্মতি প্রকাশ করেন তিনি। এক পর্যায়ে দু'পক্ষ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গের মাধ্যমে বিচার সালিশে বসেন। সিদ্ধান্ত আসে দুজন কে বিয়ে দেয়ার। রায় মেনে একদিন পর বিয়ে করবে জানিয়ে বাড়ি থেকে মুন্না আত্মগোপনে চলে যায়, পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, সে দেশ ছেড়ে বিদেশ চলে গেছেন। প্রায় ৪বছর পর বিদেশ থেকে ফিরে পরিবারের মাধ্যমে অন্য এক নারীকে বিয়ে করেন মুন্না এবং পূর্বের সব ঘটনা নিয়ে যাতে জান্নাতুল ফেরদৌস কোন প্রকার বাড়াবাড়ি না করে এ জন্য অপহরনের হুমকি প্রদান করে আসছিলেন মুন্না। এর কয়েকদিন পরই ফোন কলের মাধ্যমে জান্নাতুল ফেরদৌস কে দেখা করার কথা বলেন মুন্না। এরপর থেকেই নিখোঁজ জান্নাতুল ফেরদৌস। পরে একাধিক জায়গায় খোঁজা-খুঁজি করে জান্নাতুল ফেরদৌস এর সন্ধান না পেয়ে তার মা হালিমা বেগম বাদী হয়ে মুন্না সহ ৭জন কে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন নিকটস্থ থানায়। মামলার এজাহার থেকে এসকল তথ্য তুলে ধরা হয়েছে। জান্নাতুল ফেরদৌস ও তারেক রহমান মুন্না কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের বাসিন্দা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

কুমিল্লার দেবীদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারাল ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রী সানজিদা আক্তার (১৩)।

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার করা উদ্দেশ্য ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক