বারপাড়া থেকে মা ও শিশু নিখোঁজ, পরিবারের উদ্বেগ 📍 গৌরিপুর,দাউদকান্দি,কুমিল্লা | ২৯ জুলাই ২০২৫

 বারপাড়া থেকে মা ও শিশু নিখোঁজ, পরিবারের উদ্বেগ

📍 গৌরিপুর,দাউদকান্দি,কুমিল্লা | ২৯ জুলাই ২০২৫



কুমিল্লার গৌরিপুর উপজেলার বারপাড়া পশ্চিম হুগুলিয়া এলাকা থেকে গত ২৭ জুলাই ২০২৫, শনিবার সকালে এক মা ও তার ১ বছরের শিশু নিখোঁজ হয়েছেন।


জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ওই মা শিশুটিকে সঙ্গে নিয়ে গৌরিপুর সরকারি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা আর বাড়ি ফিরে আসেননি এবং পরিবারের সদস্যরাও তাদের কোনো খোঁজখবর পাননি।


নিখোঁজ ব্যক্তির পরিবার জানিয়েছে, আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে।


এ বিষয়ে কেউ কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে:


📞 যোগাযোগ:

01829-015531

01786-714147

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

কুমিল্লার দেবীদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারাল ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রী সানজিদা আক্তার (১৩)।

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীকে হত্যার করা উদ্দেশ্য ভাড়াটিয়া অনুপ্রবেশের সময় আটক